ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে অনুমোদনহীন MLM কোম্পানির পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা হাটশ হরিপুরে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, সংবর্ধনা পেল ২৪ এসএসসি উত্তীর্ণ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ মাত্র ২০ মিনিটে তিন প্রাণ রক্ষা, প্রশংসায় ভাসছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ স্কুলছাত্রী কে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোচালক সুমন নতুন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত তিস্তা চরাঞ্চলের কৃষক সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী ‎ রানীনগরে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন গ্রেফতার ৬ সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

রাজশাহীতে অনুমোদনহীন MLM কোম্পানির পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার থিম ওমর প্লাজার ‘আরশি’ নামের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বিএসটিআইয়ের অনুমোদন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা এবং বিএসটিআইয়ের সহকারী পরিচালক জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন।
আরশি মূলত একটি লেডিস গার্মেন্টসের দোকান। সেখানে মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছিল। এসব পণ্যের মধ্যে ফুড সাপ্লিমেন্ট, পুদিনাপাতার চা, টুথপেস্টসহ বিভিন্ন প্রসাধনসামগ্রী রয়েছে। পরে একই মার্কেটের আরও কয়েকটি দোকানে অভিযান চালিয়ে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের দল।

জনস্বার্থে প্রশ্ন উঠেছে, এক্সিলেন্টের রাজশাহীর কার্যক্রমের বৈধতা এবং বাজারে বিক্রি হওয়া পণ্যগুলোর অনুমোদন ও মান যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে?

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে অনুমোদনহীন MLM কোম্পানির পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন MLM কোম্পানির পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬