ভেড়ামারায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
হেলাল মজুমদার কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় ভেড়ামারা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্যসচিব শাহজাহান আলী, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হোসাইন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশরাফুল হক খান রফিক, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মারজিয়া খানম এবং ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নান।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে অবহিত করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















