ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নওগাঁয় পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ‎ভেড়ামারায় দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন গ্রেপ্তার ‎ ভেড়ামারায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‎ ‎ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ রাজশাহীতে অনুমোদনহীন MLM কোম্পানির পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা হাটশ হরিপুরে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, সংবর্ধনা পেল ২৪ এসএসসি উত্তীর্ণ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ মাত্র ২০ মিনিটে তিন প্রাণ রক্ষা, প্রশংসায় ভাসছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ স্কুলছাত্রী কে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোচালক সুমন

‎ভেড়ামারায় দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন গ্রেপ্তার ‎

‎ভেড়ামারায় দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন গ্রেপ্তার ‎ ‎চর দখল, অবৈধ বালু উত্তোলন ও চাঁদা আদায়ের অভিযোগ ‎ ‎

হেলাল মজুমদার কুষ্টিয়াঃ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় রাতভর অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. মামুন আলী (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ‎ ‎

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। ‎ ‎গ্রেপ্তার মামুন আলী উপজেলার আড়কান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশের দাবি, তিনি বাহাদুরপুর ইউনিয়নসহ ভেড়ামারা উপজেলা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। চরাঞ্চলের সন্ত্রাসীদের সঙ্গে সমন্বয় করে নদীর চর দখল, নদীপথে চলাচলকারী যানবাহন থেকে অবৈধভাবে অর্থ আদায় এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ‎ ‎

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে থেকে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অন্যদের সংগঠিত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ‎

‎পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মামুন আলীকে ভেড়ামারা থানার ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ৭ নম্বর মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪/৫/৬ ধারায় দায়ের করা মামলাসহ দুটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

‎ভেড়ামারায় দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন গ্রেপ্তার ‎

আপডেট টাইম : ০৭:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬