ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরের জোড়া হত্যা মামলা: শুটার টুয়েল রিমান্ডে, মিলল চাঞ্চল্যকর তথ্য নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু রাজশাহীতে জাল টাকায় কেনা স্বর্ণের চেইন উদ্ধারসহ গ্রেপ্তার ২ রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার নাগরপুরে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি জীবিত থেকেও আজ এক যুগ ধরে কাগজ পএে মৃত , ভেড়ামারায় ১ লাখ ১০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড ও জরিমানা রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার

ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎

ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‎দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
‎
‎

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল ক্যাডেট ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম এবং আইসিটি কর্মকর্তা মারজিয়া খানমসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
‎
‎বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও যথাযথ প্রস্তুতি, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ ও মহড়া জোরদার করা প্রয়োজন। বিশেষ করে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয় এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সবার ধারণা থাকা জরুরি।
‎
‎বক্তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
‎
‎কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরের জোড়া হত্যা মামলা: শুটার টুয়েল রিমান্ডে, মিলল চাঞ্চল্যকর তথ্য

ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎

আপডেট টাইম : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬