ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর রাজশাহীসহ উত্তরবঙ্গের উন্নয়নে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর রাজশাহীতে ৩৮,৯৭০ আঁখ চাষীকে আর্থিক প্রনোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে শান্তির দেশে পরিণত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুলের মৃ’ত্যু’দ’ণ্ড কার্যকর, বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু, সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে – সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু,

বিশেষ প্রতিনিধি : দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নেত্রকোনার সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে সাজানো ও পরিকল্পিত বলে অভিযোগ করেন। তাঁরা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করা জরুরি। সংবাদ সংগ্রহ ও প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হামলা, হত্যা কিংবা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠারও দাবি জানান তাঁরা।

এদিকে, এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, “জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর উপজেলা সংবাদদাতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ, আরটিভি ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রাতুল মণ্ডল, ডেইলি এক্সপ্রেসের উপজেলা প্রতিনিধি কবির সরকার, দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি আবু সাইদ চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মো. ইকবাল হোসেন, দৈনিক দেশ বর্তমানের জেলা প্রতিনিধি নাঈম ও উপজেলা প্রতিনিধি মামুন হোসেন, দৈনিক জনবানীর উপজেলা প্রতিনিধি টিপু সুলতান, সময়ের আলোর মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আরিফ মণ্ডল, দৈনিক মুক্তখবরের উপজেলা প্রতিনিধি আরিফ প্রধান, দৈনিক দিগন্ত সংবাদের উপজেলা প্রতিনিধি মুনসুরুল ইসলাম মাসুম এবং সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন ও আনোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত ও প্রত্যাহার এবং সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর

সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু,

আপডেট টাইম : ০৭:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬