ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ জিএমপি কমিশনার অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনায় সংবাদ সম্মেলন অক্টোবর মাসের সেরা এসআই নভেম্বর মাসে ক্লোজড, আব্দুল জলিল মন্ডল চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল! পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হচ্ছে বাঘার স্বপ্নসারথি কিশোরীরা। বাঘায় বাগান পাহারা না দেওয়ার বিরোধে ৪০টি পেয়ারা গাছ কাটার অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা আড়ানীতে মাদকসহ আটক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড এক জমিতে ফল-সবজি উৎপাদন করে, ৭ লাখ টাকা বছরে আয়। বর্ণাঢ্য আয়োজনে দৌলতপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত

জিএমপি কমিশনার অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনায় সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধিঃ শিল্পনগরী গাজীপুরকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. আশিক সাঈদ।

মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। অপরাধে জড়িত যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনে জিএমপি কমিশনারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, মাদক যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। তাই মাদকের বিরুদ্ধে জিএমপি আপসহীন থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক কিংবা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, গাজীপুরকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নগরীর যানজট নিরসনেও সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করবে পুলিশ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অভিহিত করেন জিএমপি কমিশনার আরও বলেন, পুলিশের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে অবাধ তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা থাকতে হবে।

এ সময় মাদক কারবারি ও অপরাধী চক্রের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জিএমপি কমিশনারের বক্তব্যে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ ও যানজট নিরসনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এসব পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিএমপি কমিশনার অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনায় সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৬:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬