কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন নাগরপুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলী।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সদস্য সচিব গোলাম মোস্তফা গোলাম, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য বরুণ কুমার সাহা সাগর, দুলাল মিয়া, আব্দুস ছামাদ সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকরা।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬-এর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 





















