ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠনের উদ্যোগ কালভার্টের কাজ শুরু করে ও শেষ করেননি ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ।

তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজশাহী ব্যুরো: রাজশাহীর তানোরে আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান ফজলুকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয়েছে, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান ফজলুকে পুলিশ থানায় নেওয়ার পর তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম এবং কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। বিনিময়ে অর্থ লেনদেনেরও অভিযোগ করা হয়েছে এই দুই নেতার বিরুদ্ধে।

এর আগে ফজলুর রহমানকে থানায় নেওয়া ও ছেড়ে দেওয়ার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, ফজলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি, সন্দেহের ভিত্তিতে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে তাকে ছাড়ানোর ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

এদিকে তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিমের বিতর্কিত কর্মকান্ডের ব্যাপার নিয়ে চাওর হয়েছে দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির পার্টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং তার নিজ ইউনিয়নে ককটেল ও বিস্ফোরক জাতীয় দ্রব্য পাওয়াকে কেন্দ্র করে গ্রেফতারকৃত আসামিকে মোটা অংকের টাকার বিনিময়ে সুপারিশ করে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ তোলা হয়েছে মাদুস করিমের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি মাসুদের সখ্যতার জোরে আওয়ামী লীগের দোসরা অপকর্ম করার সাহস পাচ্ছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন দলীয় কর্মীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার।

তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট টাইম : ০৫:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬