ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোহাম্মদ সোহেল রানা নামে এক পান দোকানিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে নারায়ণপুর বাজারে প্রকাশ্যে উচ্চস্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সোহেল রানা বলেন, তিনি ক্ষমতা ছেড়ে এক সপ্তাহের মধ্যে দেশ থেকে পালিয়ে যাবেন এবং সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। এ সময় তিনি বাজারে চিৎকার-চেঁচামেচি করেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক সোহেল রানা বাঘা উপজেলার নারায়ণপুর বাজারের একজন পান দোকানি। তিনি বাঘা পৌর এলাকার গাঁওপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক

বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক

আপডেট টাইম : ০১:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬