ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি

‎ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি
‎
‎

‎
‎হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইলের জিন্নার ভাটা সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

‎সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎
‎অভিযানকালে ভেকু ও ড্রাম ট্রাকের মোট ৪টি ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত সরঞ্জামাদি তাৎক্ষণিকভাবে অচল (ইমোবিলাইজ) করা হয়।
‎
‎এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নং-১২৯/২৬ এর মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারার উপধারা (খ) অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করা হয়েছে।
‎
‎অভিযানে ভেড়ামারা থানা পুলিশ সহযোগিতা করে। অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎

Tag :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি

আপডেট টাইম : ০৯:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬