ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে-এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি উদ্ধার ঘোড়াঘাটে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ চন্দ্র মোহন্ত গ্রেপ্তার  ভেড়ামারা পৌর ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে দৌলতপুরে প্রস্তুতি সভা সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান, বাচ্চু মোল্লার বাঘায় কৃষকদের মাঝে বীজ-সার ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে-এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

আপডেট টাইম : ১০:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬