ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১ আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

ঝিকরগাছা কুুুমরী বেতনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন

যশোর প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার শংকরপুরের কুমরী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে । প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বেতনা নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করা হচ্ছে। এতে বেতনা নদীর পাশে অবস্থিত ঘরবাড়ী হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ঝিকরগাছা কুমরী গ্রামের রফিকের ছেলে জাহাঙ্গীর কবির নিজের নব নির্মিত ভবনের নিচে ভরাট করার জন্য বেতনা নদীতে ড্রেজার বসিয়ে ১০/১৫ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। এদিকে অবৈধ বালু উত্তোলনের ফলে গ্রামের মানুষ চিন্তিত। ভুক্তভোগীরা জানান, ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন করা হলে ভরা বর্ষায় তাদের বসত ভিটা বিলিন হবে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ নিজের স্বার্থ হাসিলের জন্য সরকারি ওই আইন অমান্য করে কুমরী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এ বিষয়ে বালু উত্তোলনকারী জাহাঙ্গীর বলেন,বালু উত্তোলন করা সমস্যা হলে বন্ধ করে দেব। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন,বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিলো না। আপনার মাধ্যামে জানতে পারলাম।বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

ঝিকরগাছা কুুুমরী বেতনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন

আপডেট টাইম : ০৯:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১