ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১ আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

সাতক্ষীরায় হ্যান্ডকাপ খুলে পালানো গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় দেবহাটা থানায় সোপর্দের সময় হ্যান্ডকাপ খুলে পালিয়ে যাওয়া দূর্ঘর্ষ গাঁজা ব্যবসায়ী জাকির হোসেনকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোররাতে র‌্যাব ও থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে উপজেলার কুলিয়া এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে।

এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়া থেকে দেড় কেজি গাঁজা সহ সেকেন্দ্রা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও দূর্ঘর্ষ মাদক ব্যবসায়ী জাকিরকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সদস্যরা। পরদিন বৃহষ্পতিবার বিকালে পুলিশে সোপর্দের জন্য তাকে দেবহাটা থানায় নিয়ে জানালার সাথে হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাখার আট মিনিটের মধ্যেই কৌশলে হ্যান্ডকাপটি খুলে পালিয়ে যায় জাকির। এঘটনার পর তাকে গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করে র‌্যাব ও দেবহাটা থানা পুলিশ।

জাকিরকে পুনরায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, তার পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে কুলিয়া এলাকা থেকে জাকিরকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন (যার মামলা নং-১২) শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জাকিরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

সাতক্ষীরায় হ্যান্ডকাপ খুলে পালানো গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১