ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে মহান মে দিবস পালিত বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার গুরুতর আহত, থানায় মামলা দায়ের দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্বে? জবাব চেয়েছে মাউশি দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  বেরোবির মেগা প্রকল্প আবারও এডিপির ‘সবুজ পাতায়’

অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে সরকার : তথ্যমন্ত্রী

ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে। তিনি বলেন, দেশের অনলাইন গণমাধ্যমগুলো অবাধ তথ্যপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকার অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে। সদ্যপ্রণীত নীতিমালা এ ক্ষেত্রে দিকনির্দেশনার কাজ করবে।

রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বিওএমএ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমের পবিত্রতা রক্ষার ওপর সবিশেষ গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন সংবাদপোর্টালগুলোকে যেমন গণমাধ্যমের পবিত্রতা বজায় রাখতে হবে, তেমনি সাংবাদিকতার নামে মিথ্যাচার, চরিত্রহনন, গুজব ও উস্কানি ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

বিওএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আলতাফ মাহমুদ ও মহাসচিব সৌমিত্র দেব এ সময় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান ও নীতিমালাটি সবার জন্য উন্মুক্ত করতে দ্রুত গেজেট প্রকাশের অনুরোধ করেন।

সভায় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নকালে সক্রিয় ভূমিকা পালনের জন্য ‘বিওএমএ’সহ সব অংশীজনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

বিওএমএ নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুর রহিম খান, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. কামাল হোসেন, মো. মাসুদ ও সাজ্জাদ হোসেন আপোষ, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক খান মো. নকিব, সহ-প্রচার সম্পাদক আফরোজা বেগম শিরিন, নির্বাহী সদস্য কুরছিয়া পারভীন জুঁই ও কামরুজ্জামান হিমু মতবিনিময়ে অংশ নেন।

Tag :

দৌলতপুরে মহান মে দিবস পালিত

অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে সরকার : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭