ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচার  মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই

মেহেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে শ্বশুর বাড়ির লােকজনের নির্যাতনে আসমানী খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক সন্তানের জননী আসমানী গাংনী উপজেলা হাড়িয়াদহ গ্রামের দিন মজুর আরশেদ আলীর মেয়ে ও একই উপজেলার সাহারবাটি গ্রামের রশীদ ঢাকির ছেলে সাহিদুল ইসলামের স্ত্রী।

বুধবার দিবাগত মধ্যেরাতে বাবার বাড়িতে গৃহবধূ আসমানীর মৃত্যু হয়। অভিযোগ সূত্রে জানা যায়, আসমানীর ১২ বছর আগে বিয়ে হয় সাহারবাটি গ্রামের সাহিদুল ইসলামের সাথে। তার রয়েছে ১২ বছর বয়সী ১টি পুত্র সন্তান। বিয়ের পর যৌতুকের দাবীতে আসমানীর স্বামীসহ শ্বশুর পক্ষের লােকজন নির্যাতন করে আসছিল। সস্প্রতি,আসমানীকে তার স্বামী-শাশুড়ী নির্যাতন করে। এবং মুখে জাের করে বিষ ঢেলে দেয়। এক পর্যায়ে সে অসুস্থ্য হয়ে পড়ে।

এসময় শ্বশুর পক্ষের লােকজন ঘটনা ধামাচাপা দিতে প্রতিবেশীদের জানায় যে,আসমানী বিষপানে আত্মহত্যার চেষ্টা করছিল। প্রতিবেশী অসুস্থ্য আসমানীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি দেখে, কর্তব্যরত ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে বেশ কয়েকদিন যাবত চিকিৎসা দেয়ার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল দেখা দেয়। শেষমেশ আসমানীকে তার বাবার বাড়িতে নেয়া হয়েছিল। বুধবার দিবাগত রাত ১০ টা ৩৫ মিনিটে মারা যায়। এদিকে আসমানীর লাশ বৃহস্পতিবার দুপুরে পুলিশ উদ্ধার করে গাংনী থানায় নিয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

মেহেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৪:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১