ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা থেকে তিন মাদক ব্যবসায়ী আটক

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার পাংশা হতে অস্ত্র এবং বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-৮। আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলো আশরাফুজ্জান ওরফে আরিফ (৩৩), মোঃ মিন্টু মন্ডল (২৯), উভয় জেলা-রাজবাড়ী ও মোঃ মামুন শিকদার (৩১), জেলা-পিরোজপুর।

বৃহস্পতিবার (৫ আগষ্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ভট্টাচার্য গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যাবসায়ীদের আটক করে।

এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ৯ হাজার ২শ পিচ ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৯টি সীমকার্ডসহ ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় একে অপরের সহায়তায় সাধারণ এলাকাবাসীদেরকে অস্ত্রের হুমকি দেখিয়ে রাজবাড়ী জেলার পাংশা থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরম্নদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সাংবাদিকদের জানায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা থেকে তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৬:০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১