ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন বললেন জুয়েল গতকাল গভীর রাতে ভারতের বাংলাদেশের নৌবাহিনীর অবৈধ ভারতের প্রবেশ ঘোড়াঘাটে অনন্য সাফল্য, একসঙ্গেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যমজ দুই বোন যশোরে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত একমাস ৮ দিনের মাথায় শান্তিরক্ষা মিশন থেকে নিথর দেহ হয়ে ফিরছেন কর্পোরাল মোঃ মাসুদ রানা  অবশেষে বদলী হলেন সিলেট টিটিসি থেকে ক্ষমতাসীন ইন্সট্রাক্টর ওমর ফারুক তারুণ্যের ভাবনা আগামীর ভেড়ামারা কেমন চাই শীর্ষক আলোচনা সভা ভেড়ামারাতে  তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন মানবসেবায় রক্তদান কর্মসূচি ডায়মন্ড হারবার জেলা পুলিশের

সেবা পৌঁছে দিতে জনগণের সম্মুখে দৌলতপুর পুলিশ

ছবি: দৌলতপুর থানার।

দৌলতপুর প্রতিনিধি: গেল ১৭ অক্টোবর সারাদেশে পুলিশের ধর্ষণ বিরোধী সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর পুলিশ ৩২টি স্পটে কর্মসূচীর আয়োজন করে। সমাবেশের বিভিন্ন ভেন্যুতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) এস এম আল বেরুনী, দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, ওসি (তদন্ত) শাহাদত হোসেন। সংশ্লিষ্ট ইউইনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিট পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নারী-পুরুষ এতে অংশ নেন।

এসব অনুষ্ঠানে দৌলতপুর পুলিশের পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয় পুলিশের কাছে জনগণের সরাসরি সেবা গ্রহন প্রসঙ্গে। ওসি জহুরুল আলম উপস্থিতদের কাছে পরিচয় করিয়ে দেন বিট ইনচার্জ কর্মকর্তাদের, তুলে ধরেন দৌলতপুর পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মোবাইল ফোন নম্বরগুলো।

নারী-শিশু ধর্ষণ-নির্যাত, এসব ঘটনা আপোষ যোগ্য নয় জানিয়ে ওসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও শিশুদের অধিকার ও নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন,আমরাও দিচ্ছি। এসব বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি পুলিশের কাছে আসা অভিযোগ সুষ্ঠু তদন্তের বিষয়টিও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি কোন মিথ্যা মামলা করেন কিংবা মামলা করতে প্ররোচনা দেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থার বিধান আছে বলে জানান ওসি।

বুধবার প্রতিবেদন লেখা পর্যন্ত গত ৪১ দিনে এই উপজেলায় ধর্ষণের মামলা হয়েছে ৪টি,আর যৌন নিপীড়নের মামলা হয়েছে ৪টি। ১০ সেপ্টেম্বর ধর্ষণের মামলা হয় সাদিপুর গ্রামের ছোটনের নামে। আটক হয়ে এখন কারাগারে তিনি। ৩০ সেপ্টেম্বরের ধর্ষণ মামলায় পলাতক রয়েছেন জয়রামপুর এলাকার সুমন রেজা। তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ।

একই প্রলোভনে ১২ অক্টোবর আমদহ এলাকার লিমন হোসেনের নামে ধর্ষণ মামলা হয়। কারাগারে আছে লিমনও। জোরপূর্বক ধর্ষণ মামলায় করাগারে ধর্মদহের রুস্তম আলী। মামলাটি হয় ১৩ অক্টোবর। এছাড়া যৌন নিপীড়নের মামলা হয়েছে গেল ৪১ দিনে চারটি। এই সময়ে দৌলতপুর থানায় মোট মামলা হয়েছে ১০৮টি।

সবশেষ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনা ভাইরাল হলে আলোচনায় আসে ধর্ষণ ও যৌন নির্যাতনের ইস্যু। পরপর কয়েকটি আলোচিত ঘটনা ঘটে গেলে সারাদেশে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়।
এদিকে, চলতি মাসে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছে সরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

সেবা পৌঁছে দিতে জনগণের সম্মুখে দৌলতপুর পুলিশ

আপডেট টাইম : ০৮:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০