ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী  লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০,মোটরসাইকেলে আগুন তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দাওকান্দি কলেজ প্রদর্শক হীরার বিরুদ্ধে  মারধর ও অসদাচরণের অভিযোগ আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জিয়া খাল খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বাগমারা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার মূল আসামি ধামকুড়ি গণহত্যা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জলন

আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড

জসৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিবেদক

​বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো: মিলন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাগদা ইউনিয়নের খাজুরিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খাজুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো: রেজাউল করিমের ছেলে মো: মিলন মিয়াকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরপরই আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আগৈলঝাড়া উপজেলার বিজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লিখন বনিক আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার করায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় মিলন মিয়াকে ০১ (এক) বছর ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে

Tag :
জনপ্রিয় সংবাদ

ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী 

আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬