ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা কঠোর অবস্থানে এসি ল্যান্ড আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস : নওগাঁয় আন্তজেলা প্রতারক এবং প্লাটিনাম কয়েন  চক্রের ৪ হোতা গ্রেফতার মোহনপুরে পেঁয়াজ সংরক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি

মোহনপুরে পেঁয়াজ সংরক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ

আলিফ হোসেন,তানোরঃ
 রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থাকে আধুনিকিকরণ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০ জন নির্বাচিত কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। পেঁয়াজ সংরক্ষণের সময় অতিরিক্ত তাপ ও আর্দ্রতার কারণে নষ্ট হওয়ার ঝুঁকি কমাতে এই এয়ার-ফ্লো মেশিন অত্যন্ত কার্যকর। এটি পেঁয়াজের গুদামে সঠিক বায়ু চলাচল নিশ্চিত করে, ফলে দীর্ঘ সময় পেঁয়াজ ভালো থাকে এবং কৃষকরা ন্যায্য দামে বাজারজাত করার সুযোগ পান।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদিত ফসলের অপচয় রোধ এবং তাদের আর্থিকভাবে লাভবান করা।তিনি বলেন,আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তোলার চেষ্টা চলছে।
এদিকে মেশিন পেয়ে উপকৃত কৃষকেরা জানান, এতদিন পেঁয়াজ সংরক্ষণে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। এখন এই এয়ার-ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে তারা সহজেই পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন এবং ক্ষতির পরিমাণ কমবে।
প্রসঙ্গত, কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মোহনপুর উপজেলা কৃষি অফিস নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা ও প্রযুক্তি সহায়তা প্রদান করে আসছে
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা কঠোর অবস্থানে এসি ল্যান্ড

মোহনপুরে পেঁয়াজ সংরক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ

আপডেট টাইম : ১০:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬