ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

আইসিসিআরের ভিডিও ব্লগিং এ তৃতীয় স্থানে বাংলাদেশের মনসিফ

ষ্টাফ রিপোর্টার : ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ “ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস” (আইসিসি আর) পরিচালিত বৈশ্বিক ভিডিও ব্লগিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশি কিশোর মনসিফ হেলালী।

প্রতিযোগিতার যুব বিভাগে যোগের বিভিন্ন অঙ্গবিন্যাসে অসাধারণ দক্ষতার জন্য মনসিফ হেলালী যুব বিভাগে তৃতীয় স্থান অর্জন করে পুরস্কারস্বরূপ এক হাজার মার্কিন ডলার জিতে নেন।

রোববার (১৩ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। আইসিসিআর ২০২০ সালের জুন মাসে ‘আমার জীবন আমার যোগ’- শীর্ষক একটি বৈশ্বিক ভিডিও ব্লগিং প্রতিযোগিতা শুরু করেছিল। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে যোগের ক্রমবর্ধমান আগ্রহের কারণে চলমান কোভিড-১৯ মহামারি সত্ত্বেও প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে অপ্রতিরোধ্য সাড়া পায়।

ফলে, ‘আমার জীবন আমার যোগ’- শিরোনামে এই বৈশ্বিক ভিডিও ব্লগিং প্রতিযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা বিপুল সংখ্যক ভিডিও আপলোড করে। পরিসংখ্যানে দেখা যায়, সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ ছিল বাংলাদেশ থেকে।

আরো আনন্দের বিষয় এতে বাংলাদেশের কিশোর মনসিফ হেলালী যোগের বিভিন্ন অঙ্গবিন্যাসে অসাধারণ দক্ষতার জন্য যুব বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন। এর পুরস্কারস্বরূপ এক হাজার মার্কিন ডলার জিতে নেন তিনি।

ঢাকায় ভারতীয় হাইকমিশনে আয়োজিত একটি অনুষ্ঠানে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী হাইকমিশনের কর্মকর্তা ও পরিবারের উপস্থিতিতে মনসিফ হেলালীর হাতে চেক তুলে দেন এবং তাকে অভিনন্দন জানান।

হেলালী গত ১১ বছর ধরে যোগাভ্যাস অনুশীলন করছেন। এই চিন্তাশীল তরুণ আজীবন সামগ্রিক নিরাময়ের মাধ্যমে জনস্বাস্থ্য ও সামাজিক সম্প্রীতিতে অবদান রাখতে চান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

আইসিসিআরের ভিডিও ব্লগিং এ তৃতীয় স্থানে বাংলাদেশের মনসিফ

আপডেট টাইম : ১০:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১