ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ১৪ বিজিবি কঠোর অবস্থানে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তরঃ প্রধানমন্ত্রীর আগমন সফল করতে গাইবান্ধায় বিএনপির প্রস্তুতি সভা সাভারে মশাল মিছিলের সরঞ্জামসহ স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও জনপ্রিয়তার শীর্ষে, কামরুল মোল্লা নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বৃহত্তর যশোরের জলাবদ্ধতা নিরসন ও সেচ উন্নয়ন প্রকল্প নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী গাংনীতে ২টি বাড়িতে ককটেল নিক্ষেপ

আজ সোমবার রাত ৮টার পর সারাদেশে দোকান-মার্কেট বন্ধ।

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে  সোমবার রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণী-বিতান, মার্কেট ও মুদি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কাঁচাবাজার রাত ৮টার পরও খোলা থাকবে।
বৈঠকে উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, এমপ্লয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বাণিজ্য, বিদ্যুৎ, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
এর আগে, গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকের সঈ করা চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা দিয়েছেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

আজ সোমবার রাত ৮টার পর সারাদেশে দোকান-মার্কেট বন্ধ।

আপডেট টাইম : ০৪:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২