ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত নোমানী ১ দিনের রিমান্ডে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গ্রেফতার নওমুসলিম খ্যাত ওয়াসিক বিল্লাহ নোমানীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (১২ এপ্রিল) ২০২১ খ্রিঃ দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক একেএম রওশন জাহান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালিকদার। তিনি বলেন, ওয়াসিক বিল্লাহ নোমানীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন শ্রমিক লীগ নেতা রাকিবুল ইসলাম শাহিন। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম। গতকাল রোববার (১১ এপ্রিল) ২০২১ খ্রিঃ বিকাল ৫ টায় ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে বলে জানা যায়।

ওয়াসিক বিল্লাহ নোমানী হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন বলে জানা যায়। তিনি ধর্মান্তরিত হওয়ার পর দেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তৃতা করে ‘নওমুসলিম বক্তা’ হিসেবে পরিচিতি লাভ করেন।

সম্প্রতি ওয়াসিক বিল্লাহ নোমানীর ইসলামী সম্মেলন ও সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায়। এই ভিডিওতে ওয়াসিক বিল্লাহ নোমানীকে বলতে শোনা যায়, ‘আমরা যদি খেলাফত কায়েম করতে পারি, তাহলে সংবাদ দেখার সময় পাবি না। একটা একটা করে ধরে তোদের জবাই করবো।’ এরকম উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত নোমানী ১ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৫:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১