ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ খলিসাকুন্ডি কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা কঠোর অবস্থানে এসি ল্যান্ড আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস : নওগাঁয় আন্তজেলা প্রতারক এবং প্লাটিনাম কয়েন  চক্রের ৪ হোতা গ্রেফতার মোহনপুরে পেঁয়াজ সংরক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার

এ দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের রাণীশংকৈলে মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধি: এ দেশ কোনো একক সম্প্রদায়ের দেশ নয়,এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের…১৯৭১ এ বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি।

১৩ অক্টোবর মঙ্গলবার ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কলেজপাড়া মন্দির প্রাঙ্গণে ধর্ম মন্ত্রনালয় প্রদত্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে মন্দির সংস্কার ও দুস্থদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন,  করোনাকালে এবারের পুজায় প্রয়োজনীয় পুজা ছাড়া অতিরঞ্জিত কিছুই করা যাবেনা। ঢাক বাজবে,আরতি হবে কিন্তু কোনো লাফালাফি নাচগান হবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে ৮ ইউনিয়ন পুজা কমিটির সভাপতি সম্পাদক সহ বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশ দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন ঘোষ, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি সইদুল হক, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সাধন বসাক প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে স্থানিয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৫টি মন্দিরে, ১৫ টি পুজা মন্ডপে ও ৫ জন দুস্থকে বিভিন্ন অংকের চেক বিতরণ করা হয়। প্রসঙ্গত,এই সাথে প্রধান অতিথি মন্দিরভিত্তিক শিক্ষকদের মাঝে তাঁর ব্যক্তিগত বস্ত্র বিতরণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু

এ দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের রাণীশংকৈলে মনোরঞ্জন শীল গোপাল এমপি

আপডেট টাইম : ০৭:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০