ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নওগাঁয় পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ‎ভেড়ামারায় দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন গ্রেপ্তার ‎ ভেড়ামারায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‎ ‎ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ রাজশাহীতে অনুমোদনহীন MLM কোম্পানির পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা হাটশ হরিপুরে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, সংবর্ধনা পেল ২৪ এসএসসি উত্তীর্ণ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কামালপুর-ভেড়ামারা কাঁচা সড়কের পাশের মাঠে কৃষিকাজ করতে যান স্থানীয় কয়েকজন। এ সময় ঘাস দিয়ে ঢাকা অবস্থায় হাত বাঁধা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে স্থানীয়রা জানান। পরে মরদেহের পরিচয় শনাক্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘কামালপুর মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট টাইম : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬