ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার গুরুতর আহত, থানায় মামলা দায়ের দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্বে? জবাব চেয়েছে মাউশি দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  বেরোবির মেগা প্রকল্প আবারও এডিপির ‘সবুজ পাতায়’ ঘোড়াঘাটে বৃদ্ধা দাদীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় নাতিসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ নেতা সালামকে কুপিয়ে হত্যা

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে (৩৫) সন্ত্রাসীরা হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে। এসময় সন্ত্রাসীরা সালামের সহযোগী মামুনকেও ছুরিকাঘাত করে।

বুধবার (১১ মে) দিবাগত রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদরগা বয়ান মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব খান সালাম দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় সালাম ও মামুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০মিনিটের দিকে মাহবুব খান সালাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, মাহবুব খান সালামের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পায়ের সকল রগ কেটে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী অহত মামুন জানান, দৌলতপুর উপজেলা জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম, তিনি ও আরও একজন ভ্যানযোগে আল্লারদরগা বয়ান মোড়ে পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।

সন্ত্রাসীরা সালামের হাত পায়ের রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দৌলতপুর উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল

কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ নেতা সালামকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২