ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে উচ্চমূল্য সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গোল্ডকাপে মালয়েশিয়া এক্সপ্রেসের দাপুটে জয়,হারল গোয়ালগ্রাম ধামইরহাটে আদিবাসীদের র‌্যালী,মানবন্ধন ও স্মারকলিপি প্রদান উঠান বৈঠকে নারী ভোটারদের গণজোয়ার: চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর পক্ষে ব্যাপক উন্মাদনা আড়ানীতে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু,২ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে অপহরনের ৫ দিন পরও উদ্ধার হয়নি প্রেমিক যুগল। উদ্বিগ্ন অভিভাবক মহল নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ জিএমপি কমিশনার অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনায় সংবাদ সম্মেলন অক্টোবর মাসের সেরা এসআই নভেম্বর মাসে ক্লোজড, আব্দুল জলিল মন্ডল

কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ নেতা সালামকে কুপিয়ে হত্যা

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে (৩৫) সন্ত্রাসীরা হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে। এসময় সন্ত্রাসীরা সালামের সহযোগী মামুনকেও ছুরিকাঘাত করে।

বুধবার (১১ মে) দিবাগত রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদরগা বয়ান মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব খান সালাম দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় সালাম ও মামুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০মিনিটের দিকে মাহবুব খান সালাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, মাহবুব খান সালামের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পায়ের সকল রগ কেটে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী অহত মামুন জানান, দৌলতপুর উপজেলা জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম, তিনি ও আরও একজন ভ্যানযোগে আল্লারদরগা বয়ান মোড়ে পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।

সন্ত্রাসীরা সালামের হাত পায়ের রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দৌলতপুর উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে উচ্চমূল্য সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ নেতা সালামকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২