ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঘায় তিন করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা, বন্ধের নির্দেশ অবৈধ করাতকলের শ্রীপুরে সমবায় বাজার ও মার্কেট স্থাপনের দাবি ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। ​আমীর হামজা সোহেল, ডিমলা (নীলফামারী) ভেড়ামারায় আউরের বিলে অভিযান, ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ভেড়ামারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ‎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দৌলতপুরের কৃতী সন্তান শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার আল্লারদর্গা বাজারে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও সাজদার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, রাসেল আলী ও উজ্জ্বল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক তারাচাঁদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট টাইম : ০৮:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬