ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে চাঁদা না দেওয়ায় হামলাসহ বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ গাংনীতে এস,কে,এস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবক সমাবেশ হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ নীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয় রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে লুটপাটের তাণ্ডব, গ্রেপ্তার এড়াতে এলাকা পুরুষ শূন্য: ভেড়ামারা আড়কান্দিতে পদ্মা নদীর তীব্র ভাঙন: ২৫ হেক্টর কৃষিজমি ও শতবিঘা পানের বরজ নদীগর্ভে বিলীন ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ ৩ মাদক সেবনকারী গ্রেপ্তার: মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি পুলিশের CDMS থেকে মামলার তথ্য উধাও হলেও সন্ধান মিলছে না নেপথ্যের শক্তির

ঢাবি সামাজিক বিজ্ঞান ভবনে ছাত্রীদের কমনরুম উদ্বোধন

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলা থেকে ১২তম তলা সম্প্রসারণের নির্মাণকাজ এবং এই ভবনে ছাত্রীদের কমনরুম উদ্বোধন করা হয়েছে। রোববার এ নির্মাণ কাজ ও ছাত্রীদের কমনরুম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ উপলক্ষে সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভবন সম্প্রসারণের অংশে কিছু ইতিবাচক পরিবর্তন আনায় ডিনকে ধন্যবাদ জানান।

নারীশিক্ষার প্রাচীন অবস্থার সঙ্গে সমসাময়িক বাস্তবতার তুলনা করে উপাচার্য বলেন, নারীরা বিভিন্ন সময়ে ঘুরে দাঁড়িয়েছেন এবং এই ধারা অব্যাহত রাখতে সত্য সুন্দরের দর্শনে জীবনকে পরিচালিত করতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে নারী জাগরণের বিভিন্ন বার্তা রয়েছে এবং এটি অনুপ্রেরণামূলক।

সত্যের জয় প্রসঙ্গে উপাচার্য সাম্প্রতিক ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্বীকৃতি প্রদানের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, আজও সকল মানুষকে অনুপ্রাণিত করে বঙ্গবন্ধুর সেই ভাষণ।

পরে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা আবৃত্তি, নৃত্যনাট্য ও সংগীত পরিবেশিত হয়।

উল্লেখ্য, ১৯৭০ সালে সামাজিক বিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠা লাভ করলেও নিজস্ব ভবন প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে চাঁদা না দেওয়ায় হামলাসহ বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ

ঢাবি সামাজিক বিজ্ঞান ভবনে ছাত্রীদের কমনরুম উদ্বোধন

আপডেট টাইম : ০১:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭