ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ

তিন বোনকে বিয়ে করলেন এক যুবক

ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে এক যুবককে বিয়ে করেছেন তিন বোন। বিয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, উত্তর প্রদেশের আমরোহা জেলার ধোরিয়া গ্রামের তিন বোন হিন্দু রীতিতে একই ব্যক্তিকে বিয়ে করেছেন।

ওই তিন বোনের নাম সরোজ, সাবিত্রী ও সন্তোষ। তারা হাসানপুর বিধানসভা এলাকার কৃষক রমেশের মেয়ে। সম্প্রতি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি শুরু করেন। মাত্র কয়েক ডজন ভিডিও প্রকাশ করেই ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাদের অনুসারীর সংখ্যা কয়েক লাখে পৌঁছে যায়।

বিতর্কের সূত্রপাত হয়, যখন একাধিক ভিডিওতে দেখা যায় তিন বোন একই বরের সঙ্গে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি তিন কনের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, সাতপাক ঘুরছেন এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিচ্ছেন।

প্রথম দিকে অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ধারণা করেছিলেন, এটি হয়তো সাজানো কোনো ভিডিও বা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে তৈরি করা একটি রিল। পরে তিন বোন আরো কিছু ভিডিও প্রকাশ করে দাবি করেন, বিয়ের ঘটনাটি সত্য।

ঘটনাটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি হিন্দু সংগঠন বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, আবার অনেকে প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সিদ্ধান্তের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন।

ভিডিওটি আমরোহার চামুন্ডা মন্দিরে ধারণ করা হয়েছে বলে দাবি করা হলেও মন্দির কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এ বিষয়ে এখনো তিন বোন, ওই ব্যক্তি বা তাদের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ

তিন বোনকে বিয়ে করলেন এক যুবক

আপডেট টাইম : ০৭:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬