ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা

গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান।

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে হেযবুত তওহীদের উদ্যোগে “দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে মহানগরীর সাগর-সৈকত কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। গাজীপুর অঞ্চল হেযবুত তওহীদের সভাপতি মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
​প্রধান অতিথির বক্তব্যে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে মুসলিম জাতি যে নিগ্রহ ও নির্যাতনের শিকার হচ্ছে, তার মূল কারণ নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্য। এই পরাধীনতা ও নিপীড়ন থেকে মুক্তি পেতে মুসলিমদের একতাবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।”
​তিনি আরও বলেন, ইসলাম মানুষের সার্বিক মুক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। কিন্তু আল্লাহর দেওয়া সুনির্দিষ্ট জীবনব্যবস্থা বর্জন করে মানব রচিত ব্যবস্থার ওপর নির্ভর করার কারণেই বিশ্বজুড়ে অন্যায়-অশান্তি চরম আকার ধারণ করেছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি জাতীয় জীবনে আল্লাহর দীন প্রতিষ্ঠায় সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা ও রুফায়দাহ পন্নী, ঢাকা বিভাগীয় সভাপতি ড. মাহবুব আলম মাহফুজ, গাজীপুর মহানগর সভাপতি আবু রায়হান এবং জেলা সভাপতি আলী আকবর উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠনের কয়েক হাজার বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান।

গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান।

আপডেট টাইম : ০২:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬