ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ

দৌলতপুরে বিনামূল্যে বীজ-সারসহ কৃষি উপকরণ পেলেন সাড়ে ৮ হাজার কৃষক

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা খাতে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ,শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ),গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের শাক-সবজি,হাইব্রিড মরিচ,উফশী আমন ধান,লেবুর চারা ও বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা,সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদুর রহমান,দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

সরকারের বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগের কথা তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা। কৃষকের হাতে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিয়ে কৃষিখাতকে আরও সমৃদ্ধ করাই সরকারের লক্ষ্য। কৃষকের কথা চিন্তা করে সারাদেশে খাল খননসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে বর্তমান সরকার।সার-বীজসহ এই সকল উপকরণ যাবে প্রকৃত কৃষকরা পাই সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।এছাড়াও কৃষকদের সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক উৎপাদনের আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ

দৌলতপুরে বিনামূল্যে বীজ-সারসহ কৃষি উপকরণ পেলেন সাড়ে ৮ হাজার কৃষক

আপডেট টাইম : ১০:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬