ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ খলিসাকুন্ডি কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা কঠোর অবস্থানে এসি ল্যান্ড আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস : নওগাঁয় আন্তজেলা প্রতারক এবং প্লাটিনাম কয়েন  চক্রের ৪ হোতা গ্রেফতার মোহনপুরে পেঁয়াজ সংরক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে সোমবার দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে সোমবার দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রস্তুতি সভায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম হামদি, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বীর প্রতীক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আগামি ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। দিবসটির আলোচনা সভায় জুম মিটিংয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক অংশ
নেবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০