ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন যুবক আটক পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কথিত পীরের কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে: কুষ্টিয়ায় ভক্ত গ্রেপ্তার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করলেন -ওসি শাহ কামাল

গোলাম কিবরিয়া পলাশ ময়মনসিংহ: আজ ২ জানুয়ারী ২০২১ তারিখ বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ ১৯নং ওয়ার্ডের পালপাড়া এলাকায় আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং কার্যক্রম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার)। মতবিনিময় সভায় ১৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার লোকজন অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, আমাদের কোন সোর্সের প্রয়োজন নাই। আপনারা আমাদের সোর্স, আমাদের তথ্য দাতা। পুলিশের একার পক্ষে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভাবনা, যদি জনগণ পুলিশকে সহযোগিতা না করে। তাই জনগণকে সাথে নিয়ে আপনাদের থানা এলাকাকে মাদক ও অপরাধ কর্মকাণ্ড নির্মূল চাই। পুলিশের সেবা জনগণের কাছে পৌছানোর জন্য বিট পুলিশিং এর কার্যাক্রম হাতে নিয়েছি।

উক্ত মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মাদক, জুয়া, খুন, ধর্ষণ, মারামারি, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, পেশাদার দালাল, বখাটে, কিশোর গ্যাং, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, ভূমিদস্যু, সুদখোর ছাড়াও সকল অপরাধীদের নির্মূল এর জন্য খোলামেলা আলোচনা করেন ওসি শাহ কামাল আকন্দ।

উক্ত মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণকারী অধিকাংশই ব্যক্তি ই খোলামেলাভাবে আইন-শৃঙ্খলা রক্ষার্থে অফিসার ইনচার্জকে বিভিন্ন প্রশ্ন করেন‌। অফিসার ইনচার্জ প্রত্যেকটি প্রশ্নের যথাযথ জবাব দিয়ে সকলের প্রশংসা অর্জন করেন।

এই ধরনের মত বিনিময় সভা আয়োজন করায় এলাকাবাসী অনেক খুশি। সকলেই এ ধরনের মতবিনিময়সভা প্রতিমাসে অব্যাহত রাখার আবেদন জানান। উপস্থিত সকলের আবেদন এর প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন আপনারা এলাকার যে কোন সমস্যার বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন, আপনার পরিচয় শতভাগ গোপন থাকার নিশ্চয়তা থাকবে।

উপস্থিত সকলের সামনে দু’হাত জোড় করে অনুরোধ করে ওসি শাহ কামাল আকন্দ বলেন আপনারা আমাদের তথ্য দিন সমাজ থেকে অপরাধ কর্মকাণ্ড কমে যাবে। আমরা সর্বাত্মক চেষ্টা করবো ময়মনসিংহ কোতোয়ালীর প্রতিটি এলাকা থেকে অপরাধ নির্মূল করতে। ইনশাআল্লাহ।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ

ময়মনসিংহে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করলেন -ওসি শাহ কামাল

আপডেট টাইম : ০৮:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১