ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহে খেলতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশুর মৃত্যু

ময়মনসিংহে খেলতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশুর মৃত্যু।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে ০৫ শিশু গোসল করতে গিয়ে ০৩ শিশুর মৃত্যু ও ০২ জন জীবিত উদ্ধার হয়েছে। আজ (১৪ এপ্রিল) বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো নগরীর সানকিপাড়া এলাকার রতন মিয়ার ছেলে আহাদ, নাসির উদ্দিনের ছেলে সায়েম এবং শহীদুল ইসলামের ছেলে জাহিদ। একই এলাকার সমবয়সী তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুরে নগরীর সানকিপাড়া এলাকার সমবয়সী কয়েকজন শিশু শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার সময় আহাদ, সায়েম ও জিহাদ নামে তিন শিশু পানিতে তলিয়ে যায়। সাথে থাকা অন্যরা তীরে উঠে ডাক-চিৎকার করলে স্থানীয়রা জিয়াদ ও সায়েমকে উদ্ধার করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে আহাদ নামে আরও এক শিশুকে উদ্ধার করে। পরে তিন শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

ময়মনসিংহে খেলতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১