ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মশক নিধন ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংসের লক্ষ্যে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয়: অধ্যাপক গোলাম রসুল পলাতক স্বৈরশাসকদের ফেরার ইতিহাস নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় মৃত দুই জনপ্রতিনিধি আসামি দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে-এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি উদ্ধার ঘোড়াঘাটে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ চন্দ্র মোহন্ত গ্রেপ্তার  ভেড়ামারা পৌর ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগে করা মামলায় মামুনুর রহমান কাঁচু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে “এখনই সময়” নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মামলার বাদীসহ রাজশাহীর বিভিন্ন সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। এ ঘটনায় অভিযুক্ত কাঁচুকে গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মাহবুবা খাতুন নীলা অভিযোগ করেছেন, তার পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি তার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে টাকা দেওয়ার পরও বাকি টাকা আদায়ের জন্য চাপ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এ ঘটনায় গত ৪ জুন ২০২৬ তারিখে বোয়ালিয়া মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ধারাসহ দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ৫০০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়। যার মামলা নং – ৭।

অভিযোগে আরও বলা হয়েছে, পরবর্তীতে “এখনই সময়” নামের ফেসবুক আইডি থেকে বাদীর ভিডিও প্রচার করা হয়। ওই আইডির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশের সাইবার ইউনিট তৎপর ছিল বলে জানা গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন নারীর করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মশক নিধন ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংসের লক্ষ্যে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান

রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬