ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত সংবিধান মেনে চললে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল না: ডা. শফিকুর রহমান ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুরে ভাড়া বাসায় ইয়াবা সেবনের সময় পুলিশ সদস্য আটক ৩ গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ জেলের কারাদণ্ড, শিশুকে মুচলেকায় মুক্তি দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানববন্ধন

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে আহলে ‍সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে এ মানববন্ধন করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী চলে এ মানববন্ধন।

বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের কয়েকশ নেতা-কর্মী এতে অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে বক্তব্য বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত নীলফামারী জেলা শাখার সিনিয়র সভাপতি মাওলানা মোহাম্মদ আলী মিশবাহী, সৈয়দপুর শাখার সভাপতি শফি রেজা, সাংগঠনিক সম্পাদক নাদিম আশরাফি, ধর্ম বিষয়ক সম্পাদক সাহিদ রেজা, ইসলামিক মিশন সৈয়দপুর শাখার সভাপতি মানিক রিজভি, পেশ ইমাম মারগুব আশরাফী, ইমরান হাবিব, শাহজাদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সরকারি বিরোধী কর্মকান্ড কিংবা আন্দোলন করে না। বক্তারা আরো বলেন, ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করা হয়েছে। মানববন্ধনে তার নিঃশর্ত মুক্তির দাবী করা হয়। অন্যথায় সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারি দেয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানববন্ধন

আপডেট টাইম : ০৭:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০