ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ

সৈয়দপুরে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট ও নারীর শ্লীলতাহানির চেস্টা

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা চালিয়ে লুটপাট, মারধর ও নারীর শ্লীলতাহানির চেষ্টা চলিয়েছে একটি কিশোর গ্যাং। এ ঘটনায় আহত দুইজন স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের বাঁশবাড়ি বটতলা এলাকায়। এতে ৮জনের নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, পাওনা টাকা নিয়ে ওই এলাকার আলি হাসান মোহাম্মদ লালনের সাথে একই এলাকার কিশোর মোঃ জিয়া ইসলাম ও রানা ইসলামের কথা কাটাকাটি হয়। স্থানীয়রা বিষয়টিকে মিটমাট করে দেন। কিন্তু কিছুক্ষণ পর ওই দুইজনসহ কিশোর গ্যাংয়ের সানি ইসলাম, লাড্ডান ইসলাম, ছাব্বির ইসলাম, মোঃ ভান্ডারী, মোঃ সাদ্দাম ও মোঃ ডলার বাদী লালন ও তার ভাগিনা শমসের আলীকে মারধর করে।

সেখানেও স্থানীয়রা এগিয়ে এসে মামা-ভাগিনাকে রক্ষা করেন। এতেও গ্যাংটি ক্ষ্যান্ত না হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ শমসেরের বাড়িতে হামলা চালায়। এসময় শমসেরের স্ত্রী আইভি বেগম, ছেলে মোঃ লিসান, ভাগিনি মনি ও সাজিয়াকে মারধর করে। তারা মনি ও সাজিয়ার পরণের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা চালায় ।

ওইসময় গ্যাংটির হাত থেকে রক্ষা পায়নি শমসেরের বোন গোসলরত ইসরাত জাহানও। তাকে গোসলখানা থেকে টেনে-হিঁচড়ে বাইরে এনে নির্যাতনের চেষ্টা চালায়। মনি বেগমের স্বামী ইমরান এগিয়ে এলে
তাকেও মারধর করা হয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে কিশোর গ্যাংটি বাঁশের লাঠি, কাঠের বিট, বটি ফেলে পালিয়ে যায়।

বাদী আলি হাসান মোহাম্মদ লালন দাবি করেন, হামলাকারী গ্যাংটি বাড়ির মেয়েদের স্বর্ণালংকার ও ড্রয়ারে রাখা নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। লালন বলেন ,থানায় অভিযোগ করায় ওই গ্যাংটি আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে অভিযোগ তুলে নিতে।

ওই এলাকার কাউন্সিলর মোঃ মঞ্জুরুল ইসলাম জানান, উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেছি। কিন্তু তারা পরস্পর বিবাদে জড়িয়ে পড়ে। তবুও আমি বিষয়টি মিমাংসার চেষ্টা চালাচ্ছি। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খাঁন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ

সৈয়দপুরে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট ও নারীর শ্লীলতাহানির চেস্টা

আপডেট টাইম : ০৪:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১