ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষর্থীর মরদেহ উদ্ধার, মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজন নারী মাদক ব্যবসায়ী আটক দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বিল্লী বাজারে সার ডিলার নিয়োগে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ নওগাঁয় কুড়াল দিয়ে প্রতিমা ভাঙার অভিযোগে এক যুবক গ্রেফতা

সৈয়দপুরে রেলওয়ে ১৯ একর জমি দখলমুক্ত, সাড়ে ৩৪ লাখ টাকা রাজস্ব আদায়

রেলওয়ের পাকশি বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামানের নেতৃত্বে সৈয়দপুর রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ এ অভিযান পরিচালনা করে।

সৈয়দপুরে রেলওয়ে ১৯ একর জমি দখলমুক্ত, সাড়ে ৩৪ লাখ টাকা রাজস্ব আদায়

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ১৯ একর রেলওয়ে জমি দখলমুক্ত করা হয়েছে। রোববার (২১ মার্চ) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রেলওয়ের পাকশি বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামানের নেতৃত্বে সৈয়দপুর রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ এ অভিযান পরিচালনা করে।

সকালে শহরের কাজিপাড়া এলাকায় অবৈধভাবে দখলকৃত রেলওয়ের কয়েকটি জলাশয় ও কৃষি জমি উদ্ধার করে তা স্পট নিলামের মাধ্যমে বৈধভাবে লীজ প্রদান করা হয়। এতে প্রায় ১৯ একর ৬ শতক জমি (জলাশয় ও কৃষিজমি) দখলমুক্ত করা হয়। দুপুরে শহরের কলাহাটি রোডের অবৈধভাবে গড়ে ওঠা দুইটি দোকান ও একটি বাড়িরও নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। এসব অবৈধভাবে দখলদারদের কাছ থেকে জরিমানা এবং নতুন করে লীজ দেয়ার মাধ্যমে প্রায় ৩৪ লাখ ৫ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়।

শহরের নয়াবাজার ভাগার এলাকায় রেলওয়ের বিশাল জায়গা জুড়ে গড়ে তোলা সৈয়দপুর পৌরসভা ও বেসরকারী উন্নয়ন সংস্থার যৌথ প্রকল্প কো-কোম্পোষ্ট প্লান্ট বন্ধ করে দিয়ে তা জব্দ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে এর বৈধ বরাদ্দ বা লীজ গ্রহণের পরই কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

এসময় এখানে কর্মরত সমাজ কল্যাণ সংস্থা (এসকেএস) এর দুইজন সাব-ইঞ্জিনিয়ারকে আটক করা হয়। পরে পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ তাদের জিম্মায় নিয়ে অবিলম্বে রেলওয়ের কাছ থেকে বৈধ উপায়ে লীজ গ্রহণ করায় সম্মত হওয়ায় তাদের ১ ঘন্টার কারাদন্ড শেষে মুক্ত করা হয়।

বিকালে শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডে সৈয়দপুর প্রেসক্লাবের পাশে অবৈধভাবে নির্মানাধীন ৬ তলা বিশিষ্ট ভবনের অবকাঠামো জব্দ করে তা ৬ লাখ টাকা নিলাম করা হয়। এছাড়া জায়গাটুকু নিজেদের আয়ত্বে নিয়ে আগামীতে বৈধভাবে বরাদ্দের জন্য সিদ্ধান্ত জানানো হয়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান বলেন, সরকার রেলওয়ের ব্যাপারে খুবই আন্তরিক।

তাই নির্দেশনা দেয়া হয়েছে দেশের যেখানে যত প্রকার রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলে আছে তা দখলমুক্ত করে রাজস্ব আয়ের খাতে পরিণত করতে হবে। এ নির্দেশের আলোকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সৈয়দপুরে অভিযান চালানো হলো। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই যে কোন ধরণের এবং যে কোন ব্যক্তির দখলকৃত রেলওয়ের জমি উদ্ধার করাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এসময় তার সাথে ছিলেন পার্বতীপুর রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো মোঃ জিয়াউর রহমান, সৈয়দপুর সহকারী প্রকৌশলী মোঃ আহসান উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীপ ইন্সপেক্টর মোঃ বেনজুর রহমানসহ নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ।

উল্লেখ্য গত মাসে সৈয়দপুর প্রেসক্লাবের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৫ তলা বহুতলভবনসহ রেলওয়ে জমি দখলের সংবাদ ভিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজপোর্টালে ফলাও করে প্রকাশ হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি

সৈয়দপুরে রেলওয়ে ১৯ একর জমি দখলমুক্ত, সাড়ে ৩৪ লাখ টাকা রাজস্ব আদায়

আপডেট টাইম : ০৯:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১