ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ মার্চ) সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোহেল রানা সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি এবং আলোর সন্ধানে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, আলোর সন্ধানে প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা ও সুইড বাংলাদেশ মান্দা শাখার প্রতিষ্ঠাতা ছিলেন। শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃত পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবারের অনুষ্ঠানে সোহেল রানার প্রাণবন্ত উপস্থিতি সকলের নজর কেড়েছিল। গত বছরের মহান বিজয় দিবস এবং চলতি বছরের মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ছিলেন।

ওই পোষ্টে তিনি আরও উল্লেখ করেন, তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সঙ্গে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা

আপডেট টাইম : ১১:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬