ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

আত্মসমর্পণের জন্য জড়ো হয়েছেন জেল থেকে পালানো কয়েদি

নিউজ ডেস্ক: নরসিংদীর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে প্রায় একশত জেল পালানো কয়েদি আত্মসমর্পণের জন্য জড়ো হয়েছেন।
সেখানকার আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বিবিসি জানিয়েছেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অনেকেই বিভিন্ন ভাবে তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের আগ্রহ দেখিয়েছিলেন।
পরে আইনজীবী সমিতি এসব কয়েদিদের সঙ্গে সমন্বয় করে মঙ্গলবার আদালতের মাধ্যমে আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছেন।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট কাজী নাজমুল বিবিসি বাংলাকে জানিয়েছেন, “পালিয়ে যাওয়া কয়েদিদের সকলেই কোন না কোন মামলার আসামী। সেই সূত্রে তারা নিজ নিজ মামলার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন।”
“জেলা প্রশাসন এবং আদালতের সঙ্গে সমন্বয় করেছি আমরা। আজকের মধ্যেই এসব কয়েদি আদালতে আত্মসমর্পণ করবেন। এরপর তাদেরকে কারাগারে পাঠানো হবে।”
নরসিংদীর জেল সুপার কামরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন, “বিষয়টি এখন আদালতের ব্যাপার।” উৎস: বিবিসি বাংলা

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

আত্মসমর্পণের জন্য জড়ো হয়েছেন জেল থেকে পালানো কয়েদি

আপডেট টাইম : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪