ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)

উপনির্বাচন স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ হবে: জেলা প্রশাসক

মোজাম্মেল হক,গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি,, আসন্ন ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যে কেউ অন্যায় ভাবে প্রভাব বিস্তারকরলে তা কঠোর হস্তে দমন করা হবে। এর জন্য প্রশাসনের যতেষ্ঠ প্রস্তুতি রয়েছে। তাই আমি নিশ্চিত করে বলতে পারি জনগণ যাকে ভোট দিবেন, তিনিই নির্বাচিত হবেন।

৭ ডিসেম্বর সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম এ কথা বলেন। তিনি তার মেয়াদ কালে গোয়ালন্দে দু’টি ইউপি নির্বাচনের উদাহরন দিয়ে বলেন, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে যেমন স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মতবিনিময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর সহ প্রতিদ্বন্দ্বিপ্রার্থীগণ।উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর চেয়ারম্যান পদে গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মোস্তফা মুন্সি(নৌকা), সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত এবিএম নুরুল ইসলামের ছেলে ডা.আরিফুজ্জামান (ঘোড়া), বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুল আলম শাহিন (ধানের শীষ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী (আনারস) ও সুলতান মাহমুদ (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছে
ছবিঃআছে

Tag :
জনপ্রিয় সংবাদ

আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ

উপনির্বাচন স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ হবে: জেলা প্রশাসক

আপডেট টাইম : ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০