ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ক্যাপসন : কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন

কুষ্টিয়া : “পথ যেন হয় শান্তির-মৃত্যুর জন্য নয়” এই শ্লোগানকে সামনে রেখে বেপরোয়া যান নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক যাননিশ্চিতকরণ এবং সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় শহরের বটতৈল মোড়ে জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খালিদ হাসান সিপাই এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার পরিষদের কে›ন্দ্রীয় সভাপতি আ স ম মোস্তফা কামাল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ও বিএনপির নেতা এস এম গোলাম কবির, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল হাশেম, বিশিষ্ট শিক্ষাবিদ মোশাররফ হোসেন, হাফেজ সাব্বির আহমেদ, হারুন উর রশীদ পীর, তৃণমূল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম মনোসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ রাস্তায় যানজট ও সড়ক দূর্ঘটনা এড়াতে দিনের বেলায় কুষ্টিয়া শহরে অবৈধ যান ট্রলিসহ অনিয়মতান্ত্রিকভাবে চলাচলকারী গাড়ী বন্ধের দাবী জানান। বেপরোয়া মোটরসাইকেল ও গাড়ী চলাচলে নিয়ম মেনে গাড়ী চলানোর জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। ট্রাফিক আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এছাড়াও জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬