ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

কুষ্টিয়া দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণ: আটক-৩

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণ ঘটে বোমা তৈরীর কারিগর বক্কর (২৭) ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু (২৪) আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে বোমা বিষ্ফোরণের এ ঘটনা ঘটেছে।

আহত বক্কর ও তার স্ত্রী মধুবালাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে। এরা হলেন, একই গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল মাষ্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)।

স্থানীয় সূত্র জানায়, বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে বক্কর ও তার স্ত্রী মধুবালা নিজ বাড়িতে বোমা তৈরী করছিল। এসময় একটি বোমা বিকট শব্দে বিষ্ফোরণ ঘটলে বক্কর ও তার স্ত্রী মধুবালা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

বোমা বিষ্ফোরণের সময় ঘরের টিনের চালা উড়ে যায় বলে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান।ঘটনাস্থলে উপস্থিত প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশারফুজ্জামান মুকুল মাষ্টার জানান, বিলগাথুয়া গ্রামের নিজ বাড়িতে বক্কর ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু বোমা বানানোর সময় একটি বোমার বিষ্ফোরণ ঘটলে বক্কর ও তার স্ত্রী মধু আহত হয়।

আহতদের মধ্যে বক্করের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিষ্ফোরিত বোমায় ঘরের টিন ও চালা উড়ে যাওয়ার কথাও তিনি জানান।

বোমা বিষ্ফোরণের বিষয়ে জানতে ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, বোমা তৈরী করতে গিয়ে বিষ্ফোরণ ঘটে বক্কর ও তার স্ত্রী মধু আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকার লোকজন। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুষ্টিয়া দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণ: আটক-৩

আপডেট টাইম : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১