ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া দৌলতপুরে ৯ টি ইটভাটায় ২৯ লাখ জরিমানা আদায়

ডেইলি নিউজ বাংলা: কুষ্টিয়া দৌলতপুরে ৯ টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদফতর অভিযান চালিয়েছে। অভিযানে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের কারণে উপজেলার ২৬ টি ইটভাটার মধ্যে ৯ টি ইটভাটায় মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ আইন লংঘন করে ইটভাটা স্থাপন ও কাঠ পোড়ানোর দায়ে উপজেলার কোলদিয়াড় গ্রামে এমজিবি ব্রিকস্ কে ৪ লক্ষ টাকা, সাদিপুর গ্রামে এএলএলবি ব্রিকস্ কে ১ লক্ষ টাকা, এনএসআর ব্রিকস্ কে আড়াই লক্ষ টাকা, বিএন্ডবি ব্রিকস্ কে দেড় লক্ষ টাকা, স্বরুপপুরের এবিএস ব্রিকসএক ৪ লক্ষ টাকা, এসবিসি ব্রিকস কে ৩ লক্ষ টাকা, এনবিসি ব্রিকস্ কে ৫ লক্ষ টাকা, জয়রামপুরের এনএন্ডবি ব্রিকস্ কে ৫ লক্ষ টাকা এবং এমএমজে ব্রিকস্ কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

দৌলতপুর উপজেলায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদফতর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী এসব ভাটাকে জরিমানা করা হয়েছে। এসময় কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন। কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান জানান, কুষ্টিয়া জেলায় মোট ১২৬টি ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৮টি ইটভাটার বৈধ লাইসেন্স রয়েছে। কিন্তু এসব ইটভাটা দীর্ঘদিন ধরে আইন লঙ্ঘন করে দিনের পর দিন ভাটা পরিচালনা করে আসছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কুষ্টিয়া দৌলতপুরে ৯ টি ইটভাটায় ২৯ লাখ জরিমানা আদায়

আপডেট টাইম : ০৬:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২