ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

গাজীপুর দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

কাজি মোস্তফা রুমি স্টাফ রিপোর্টার: দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ গাজীপুর মহানগরের বোর্ডবাজার ও জাঝর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জিএমপি গাছা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আলমগীর হোসেন (৪২), মেহেদী হাসান মাসুদ(২১), শফিকুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম রাকিব ওরফে পাগলু রাকিব (৩০)।

এদের কাছ থেকে পিস্তল সদৃশ খেলনা পিস্তল, ছুরি, চাপাতি ও চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া লুণ্ঠিত মোবাইল ফোন ও ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। রোববার এদেরকে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সুযোগ পেলেই ধারালো অস্ত্র উঁচিয়ে পথচারীদের গতিরোধ করে সর্বস্ব ছিনিয়ে নিত। এসব ঘটনায় এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি স্থানীয় জাঝর এলাকায় আইরিশ গার্মেন্ট কারখানার পাশে দুই জন পথচারীকে ছুরিকাঘাত করে মোবাইল সেট, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রায়হান ও পার্থ সাহা নামে দুই জন পথচারী আহত হন। তাদের মধ্যে পার্থ সাহা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।

এ ঘটনায় গাছা থানায় একটি মামলা নং- ১৩(০১)২২ রুজু হয়। এর আগে চলতি জানুয়ারি মাসেই আরেকটি ছিনতাই ঘটনায় এদের বিরুদ্ধে আরো একটি মামলা নং-১০(০১)২২ রুজু হয়। একের পর এক ছিনতাই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলে গাছা থানা পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতারে তৎপর হয়ে উঠে।

শনিবার রাতে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো. নাদির-উজ-জামান, এসআই মো. মনিরুজ্জামান ও এএসআই স্বপন অধিকারী সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় জাঝর ও বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারীদের গ্রেফতার করেন।

পুলিশ অভিযান চালিয়ে এক রাতেই ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে। এব্যাপারে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। ইতিমধ্যেই আমরা অভিযান শুরু করেছি, কোন ছিনতাইকারী, মাদক কারবারি এলাকায় থাকতে পারবে না, অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

গাজীপুর দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট টাইম : ০৪:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২