ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাগ্যবানপুর লাহারপাড়া এলাকায় লিচু বাগানের উপরে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার অপরাধে ফারুক হোসেন নামে একজন ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ-২০২৬ এর একাধিক ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশত মৃত পাখি ও একটি জীবিত মাছরাঙা পাখি উদ্ধার করা হয়। এছাড়াও প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

এবং মৃত পাখিগুলো মাটিতে পুতে ফেলা হয় ও জীবিত পাখি অবমুক্ত করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের একটি টিমের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ইকরামুল হক নাহিদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট টাইম : ১২:১৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬