ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দরবারে খুন হওয়া মামলা তুলে নিতে বিভিন্ন কৌশলে হুমকি, সংবাদ সম্মেলনে বলেন বাদী

মোঃ জিল্লুর রহমান: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নে সম্প্রতি সৈয়দ তাছেরের দরবারে খুন হওয়া স্বেচ্ছাসেবক যুবক রাশেদের নিজ বসত বাড়িতে সংবাদ সম্মেলন করেন। (২৬ জুন শনিবার-২০২১) বিকাল ৫টার সময় সংবাদ সম্মেলনে রাশেদের বাবা আব্দুর রাজ্জাক লিখত বক্তব্য পড়ে শোনান।

এসময় সাবেক এই ইউনিয়ন পরিষদ সদস্য বাদী বলেন, রাশেদ হত্যা মামলার তদন্ত ও পলাতক আসামিদের আটকের বিষয়ে অগ্রগতি চলছিলো, এজাহার ভুক্ত ১০ আসামির ৬ জন ইতোমধ্যে কারাগারে আছে।

দরবারটির প্রধান তাছেরসহ বাকি ৩ আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছিলো। সনাক্তের চেষ্টা করা হচ্ছিলো অজ্ঞাতদের, এমতাবস্থায় মামলার তদন্ত পুলিশ থেকে এখন সিআইডি নিয়েছে, যে বিষয়ে আমি (মামলার বাদী) অবগত নয়।
মামলা অগ্রগতির বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয় দাবি করে আব্দুর রাজ্জাক বলেন, তাকে বিভিন্ন ভাবে আসামি পক্ষ হুমকি দিচ্ছে।

মামলা ভিন্ন দিকে গড়াতে এবং মূল আসামিরা মুক্ত হয়ে যেতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে সৈয়দ তাছেরসহ অন্যান্যরা, এমন দাবি নিহত রাশেদের বাবা আব্দুর রাজ্জাকের। এবিষয়ে পুলিশের উর্ধতনদের লিখিত ভাবে জানানো হয়েছে বলে জানান তিনি। বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘তাছেরের সন্ত্রাসীরা হয় আমাকে হত্যা করবে, না-হয় মামলা তুলে নিতে হবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে দৌলতপুর থানায় দায়ের করা মামলাটির তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে, ওসি নাসির উদ্দিন বলেন, মামলাটি এখন থানায় নেই ২৪ জুন থেকে সিআইডি’র তদন্তে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডি আইনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে তদন্তের দায়িত্ব নিয়েছে। গেল ৬ জুন দৌলতপুরের কল্যানপুরে ‘রেসালাতে মোজাদ্দেদিয়া চরদিয়া দরবার’ নামক আঙ্গিনায় দরবারের হুজুর সৈয়দ তাছেরের সেবক ভক্ত রাশেদ কে পিটিয়ে হত্যা করা হয়।

আলামত ঢাকতে দরবার এলাকার সিসি টিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তেই পাওয়া গেছে। দরবারটির হুজুর তাছেরসহ পলাতক রয়েছে আরও তিন আসামি। প্রশ্ন উঠেছে পুলিশি নজরদারির মধ্যদিয়ে দরবার প্রধান তাছেরের পলায়ন নিয়ে।

অবৈধ ভাবে জমি দখল ও স্থানীয়দের নানা ভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে দরবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে। দরবারের নামে এটি বিভিন্ন জেলা থেকে পলাতক চিহ্নিত সন্ত্রাসীদের আশ্রয়স্থল বলেও অভিযোগ করেছেন দরবার এলাকার স্থানীয় বাসিন্দারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দরবারে খুন হওয়া মামলা তুলে নিতে বিভিন্ন কৌশলে হুমকি, সংবাদ সম্মেলনে বলেন বাদী

আপডেট টাইম : ০১:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১