ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাত, গ্রেফতার ০৩ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

দশমিনায় দানব ট্রলি বন্ধে ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা উপজেলায় সড়ক সস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভোগান্তীর শিকার স্থানীয় এলাকাবাসী। গতকাল উপজেলার হাজির হাট গ্রামে দুপুর ১১ টায় স্থানীয় এলাকাবাসী অবৈধযান ট্রলি বন্ধ ও সড়ক সংস্কারের দাবিতে এ মানববন্ধন করেছে।

মানববন্ধনে ভূক্তভোগীরা জানায়, উপজেলার দশমিনা ইউনিয়নের হাজির হাট লঞ্চঘাট এলাকায় তিন বছর পর্যন্ত প্রায় ৭০মিটার সড়কের বেহাল দশা। এই সড়ক দিয়ে দশমিনা উপজেলার প্রায় এক থেকে দেড়হাজার লোক দৈনিক লঞ্চযোগে ঢাকায় আশা যাওয়া করছে। এছাড়াও হাট বাজারের হালকা ও ভারি পন্য নিয়ে সড়কটি দিয়ে আশা যাওয়া করতে হয়।

সড়কটি দিয়ে নিষিদ্ধযান ট্রলির চলাচলে বিভিন্ন যায়গায় বড়ো বড়ো গর্ত হওয়ায় এতে ওই এলাকার মানুষের চলাচলে চরম ভোগান্তী পোহাতে হচ্ছে। বর্ষার দিনে কাদা জমে থাকা ও শুস্ক মৌসুমে ধুলা-বালীতে একাকার হয়ে যায়।

স্থানীয় প্রভাবশালীরা হাজির হাট লঞ্চঘাট এলাকায় ইট ও বালু ব্যবসায়ীদের
অবৈধযান ট্রলি ওভারলোড করে মালামাল বহন করায় এই সড়কের বেহাল দশা হয়েছে। স্থানীয়রা ট্রলি চলাচল নিষেধ করতে গেলে প্রভাবশালীরা তাদের নামে প্রায়ই মিথ্যা চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. মিলন খান, মো. রমিজ হোসেন, মো. সোহাগ, মো. হালিম খান, শাহজাহান হাওলাদার ও মিলন মৃধা প্রমুখ। এ বিষয় উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মোকবুল হোসেন বলেন, ওই সড়কটি করার জন্য জাইকার মাধ্যমে টেন্টার প্রক্রিয়াধীন। অল্প কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

দশমিনায় দানব ট্রলি বন্ধে ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১