ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দশমিনায় মারধরে অন্তঃসত্তা গৃহবধূর ভ্রন নষ্ট হওয়ায় থানায় মামলা, আটক-১

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: দশমিনা উপজেলায় মারধরের শিকার মোসাঃ রুজিনা বেগম নামে এক গৃহবধূর ৩ মাসের ভ্রন নষ্ট হওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে তিন জনের নামে দশমিনা থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে এঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত রবিউল শরীফ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। থানার মামলা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, গত শুক্রবার পার্শবর্তী বাড়ির রহমান শরীফ(৫০) তার স্ত্রী করুনা বেগম(৪৫) এবং তার ছেলে রবিউল শরীফ(২২) তুচ্ছ ঘটনায় বাকবিতন্ডার এক পর্যায় স্থানীয় মনির হোসেন এর স্ত্রী রুজিনা বেগমের ওপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। মারধরের সময় গৃহবধূ রুজিনা বেগমের ডাক চিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

শুক্রবার রাতে রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থায় রুজিনা বেগমকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হলে আলটা¯েœাগ্রাম করে জানা যায় মারধরের আঘাতে তার পেটের ৩ মাসের ভ্রন নষ্ট হয়ে গেছে। হাসপাতালের গাইনী বিভাগের সেবিকা মরিয়ম বেগম বলেন গৃহবধূর পেটের ভ্রন নষ্ট হয়ে গেছে। রুজিনা বেগমের শাররিক অবস্থার অবনতি হলে তাকে গতকাল সোমবার সকালে পটুয়্ধাসঢ়;খালী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রুজিনার ভাই হারুন হোসেন বলেন, অনবরত রক্তক্ষরনের কারনে রুজিনার পেটের ৩ মাসের ভ্রন গর্ভপাত (এ্যভারেশন) করা হয়েছে। অভিযুক্ত রহমান শরীফের চাচাতো ভাই জাকির শরীফ বলেন, গৃহবধূকে মারপিটের ঘটনা শুনেছি তবে ভ্রন নষ্ট হয়েছে কিনা তার জানানেই।

দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ওই গৃহবধূর ভ্রন ভয়াবহ ঝুকিতে ছিল পরে এভারেশন করা হয়েছে কিনা তার জানা নেই। আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর বলেন, ঘটনাটি ভয়াবহ এবং দুঃখ জনক।

দশমিনা থানার এস,আই জাকির বলেন, এঘটনায় একজনকে আটক করা হয়েছে। দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, মোসাঃ রুজিনা বেগম এর লিখিত এজাহার পেয়েছি। প্রাথমিক সত্যতায় রবিউল শরীফকে আটক করা হয়। মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে। আন্যন্য আসামেিদও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

দশমিনায় মারধরে অন্তঃসত্তা গৃহবধূর ভ্রন নষ্ট হওয়ায় থানায় মামলা, আটক-১

আপডেট টাইম : ০৪:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২