ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন যুবক আটক পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

দৌলতপুরে ইউপি সদস্যকে গাছে বেঁধে পেটালেন এলাকাবাসী

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারী কেলেঙ্কারির ঘটনায় শাহজাহান আলী (৩৫) নামে এক ইউপি সদস্যকে গাছে বেঁধে পিটিয়েছে এলাকাবাসী। শাহজান আলী উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। রবিবার দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের আন্দালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান ওই ইউপি সদস্য শাহজাহান আলী একজন নারী লোভী মানুষ। অতীতে তার তিন তিনটা স্ত্রী থাকলেও সপ্তাহ দুয়েক আগে রিফাইতপুর ইউপির আন্দলবাড়িয়া গ্রামের এক মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। এ নিয়ে শাজাহান মেম্বারের স্ত্রীর সংখ্যা দাঁড়ায় চারে। রবিবার দুপুরে ওই মেয়েকে সাথে নিয়ে তার বাবার বাড়িতে নিয়ে আসলে এলাকাবাসী ওই মেম্বার কে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখলে স্থানীয় দিগলকান্দি ক্যাম্পের পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে দিগলকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাজাহান মেম্বারের আগেও একাধিক বউ রয়েছে। তারপরেও সে একটি অবিবাহিত মেয়েকে বের করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে এলাকাবাসী মারধর করার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, এলাকাবাসী গাছে বেঁধে শাজাহান মেম্বারকে মারধরের ঘন্টা খানেক আগে  আমি বিষয়টা জানতে পারি সে একটা মেয়েকে বের করে নিয়ে গেছে এই জন্য তাকে মারধর করা হয়েছে এর বেশি কিছু আমি আর জানিনা।

এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত ইউপি সদস্য শাহজাহান আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

দৌলতপুরে ইউপি সদস্যকে গাছে বেঁধে পেটালেন এলাকাবাসী

আপডেট টাইম : ০৭:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১